সময়টা খুব বেশি খারাপ যাচ্ছে ইদানীং, সবকিছু কেমন জানি এলোমেলো লাগছে, কারও মুখে মুখোশ আর কারও চোখে ভিন্ন চাহনি, সময় খারাপ হলে আসল মানুষগুলো চিনে ফেলা যায়। এমন সময়ে যদি তোমার মতো একজন বন্ধু পাশে না থাকত, তাহলে হয়তো নিজেকেই হারিয়ে ফেলতাম। ধন্যবাদ, আমার হাতে হাত রেখে, সব পরিস্থিতিতে পাশে থাকার জন্য, সাহস দেওয়ার জন্য, আর নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসার জন্য।